আমি জাদুকর নই: বাটলার
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় ফুটবল সিরিজে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারের পর আজারবাইজানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবুও শিষ্যদের লড়াকু মানসিকতায় সন্তোষ প্রকাশ করেছেন দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হারের পর বাটলার বললেন, তিনি কোনো জাদুকর নন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাটলার অকপটে বলেন, ‘আমরা এমন একটা দলের বিপক্ষে খেলেছি যারা অনেক ফান্ডিং পায়, যাদের পেশাদার লিগ আছে এবং দারুণ সব সুযোগ-সুবিধা পায়। বিপরীতে আমাদের কোনো ট্রেনিং সুবিধা নেই, মানসম্মত জিম নেই, এমনকি কোনো লিগও নেই। তাহলে আপনি আমাকে কী করতে বলছেন? আমি তো আর জন্মদিনের পার্টির সেই জাদুকর নই যে টুপি থেকে সাদা খরগোশ বের করে দেখাব।’
আজারবাইজানের বিপক্ষে হারলেও শিষ্যদের প্রচেষ্টায় গর্বিত এই কোচ। তিনি বলেন, ‘আমি চেয়েছিলাম ম্যাচটা যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। মালয়েশিয়া ম্যাচের মতো পিছিয়ে না গিয়ে আমরা লড়াই করেছি। প্রচেষ্টা আর পরিকল্পনায় আমি ওদের দশে দশ দেব।’
টানা চার ম্যাচে হারের পরও দলের মধ্যে ইতিবাচক দিক দেখছেন বাটলার। তিনি বলেন, ‘আমরা হয়তো টানা আট ম্যাচও হারতে পারি। কিন্তু বাস্তবতা হলো, আমরা বাংলাদেশ। আজারবাইজানের মেয়েরা যেখানে লাখ লাখ ডলার আয় করে এবং নিয়মিত ইউরোপের দলের সঙ্গে খেলে, সেখানে আমাদের মেয়েরা সীমাবদ্ধতার মধ্যেও লড়াই করছে।’
এশিয়া কাপের আগে আর মাত্র তিন মাস বাকি থাকলেও কোনো নির্দিষ্ট সূচি নেই। তবুও বাটলার চান সাফের দুর্বল প্রতিপক্ষের বদলে শক্তিশালী দলের বিপক্ষেই খেলতে। তার মতে, ‘সাফ লেভেল খুবই দুর্বল। এশিয়ান লেভেলে ভালো করতে হলে সেই মানের দলের বিপক্ষেই খেলতে হবে। হারলে সমস্যা নেই, যতক্ষণ আমরা তা থেকে শিখতে পারি।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








